ক্ষমতার রং বদলে বাঁচতে চাওয়া আবু সায়েম জুয়েলের অতীত-বর্তমানের চমকানো কাহিনি; ১৬ বছর সরকারের ছত্রছায়ায় থাকা জুয়েলের হঠাৎ ‘বিরোধী সাজা’ নিয়ে বিস্তর বিতর্ক
বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এ এস এম আবু সায়েম জুয়েল—একসময়ের ক্ষমতাবান একজন সরকারি কর্মকর্তা, যিনি দীর্ঘ সময় ধরে স্বৈরাচার সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু গত বছরের ৫ আগস্ট আন্দোলনের পর সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই তার আচরণে দেখা যায় নাটকীয় পরিবর্তন। যিনি আগে বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং নিয়মিত…
