একই বাস, দুই প্রাক্কলন: ৩.৮৬ লাখ থেকে মেরামত ব্যয় ৩২.৪৭ লাখ!
বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জোয়ার সাহারা বাস ডিপোর একটি বাসকে কেন্দ্র করে মেরামত ব্যয়, যন্ত্রাংশের হিসাব, ইনভেন্টরি এবং বাস্তব কাজের মধ্যে বড় ধরনের অসঙ্গতির অভিযোগ উঠেছে। প্রাপ্ত নথিপত্রের চুলচেরা বিশ্লেষণে প্রশ্ন উঠছে—একই বাসের মেরামতের জন্য এক পর্যায়ে যেখানে প্রাক্কলিত ব্যয় ছিল মাত্র ৩ লাখ ৮৫ হাজার ৭২৫ টাকা, পরবর্তী সময়ে সেই ব্যয়…
