চীনে ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৬
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট কাদা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া বার্তা সংস্থার এ তথ্য বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদন অনুযায়ী, জিয়াংশির সুয়িচুয়ান কাউন্টিতে কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টিপাতের পর কাদা ও ভূমিধসসহ বিভিন্ন ভূতাত্ত্বিক দুর্যোগ দেখা দেয়। সাম্প্রতিক মাসগুলোতে অঞ্চলটিতে…
