মোদির বাসভবনের সামনে বিক্ষোভে গিয়ে রাহুল-প্রিয়াঙ্কা আটক

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। এসময় রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত ​​ঝরতে বলে এনডিটিভি জানিয়েছে। আজ মঙ্গলবার নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন কংগ্রেস নেতারা। তারা…

Read More

ককরোচ জনতা পার্টির আন্দোলন ইস্যুতে মুখ খুললেন মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব হিসেবে আখ্যায়িত করে নিট কেলেঙ্কারিতে জড়িত অপরাধীদের ‘কঠিন শাস্তির’ নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২১ জুলাই) আয়োজিত এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। একই সাথে একটি নিখুঁত…

Read More

৪০ বছরের মধ্যে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সোমবার (২০ জুলাই) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে নিজের প্রথম ভাষণ দিয়েছেন। বাকিংহাম প্যালেসে রাজার কাছ থেকে আমন্ত্রণ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পরই তিনি এই ভাষণ দেন। ভাষণে বার্নহাম স্পষ্টভাবে বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনতে চলেছে তার…

Read More

দ্রুত গতিতে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু বেড়ে ৯৩০

আন্তর্জাতিক ডেস্ক : গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় (ডিআরসি) ইবোলা ভাইরাস ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। সবশেষ তথ্য অনুযায়ী, প্রাণঘাতী এই ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯৩০-এ দাঁড়িয়েছে। এছাড়াও অন্তত ২,৩৪৪ জন আক্রান্ত হয়েছেন। সোমবার(২০ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে শুক্রবার থেকে ২৪ ঘণ্টার ব্যবধানে ৩৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। যা…

Read More

সাত সকালে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কুজারান এলাকার কাছাকাছি। সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।…

Read More

ইরানে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ‘ডারখোভিন’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৯ জুলাই) এক বিবৃতিতে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক রক্ষাকবচের অধীনে থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে তেহরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা…

Read More

যুক্তরাজ্যে শিশু যৌন নিপীড়ন চক্রে ৩ বাংলাদেশিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে একটি সংঘবদ্ধ শিশু যৌন নিপীড়ক ও গ্রুমিং গ্যাংয়ের আটজন সদস্যের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। ভয়ংকর এই অপরাধী চক্রের অভিযুক্ত আট সদস্যের মধ্যে তিনজনই বাংলাদেশি বংশোদ্ভূত বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। দীর্ঘদিন তদন্তের পর এই চক্রের সন্ধান মেলায় দেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম…

Read More

জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অর্ধেকের বেশি মানুষ একটি জানাজার নামাজ ও দাফনের সময় হামলার শিকার হন। যুদ্ধবিরতি ঘোষণার নয় মাস পেরিয়ে গেলেও ইসরায়েল প্রায় প্রতিদিনই চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার (১৭ জুলাই) গাজার সিভিল ডিফেন্স এজেন্সি ও আল-আওদা…

Read More

কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায় একের পর এক আঘাত হানছে ইরান। এবার লক্ষ্যবস্তু করা হয়েছে কুয়েতের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার। হামলায় স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৮ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, দেশটির তেল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থাপনায় একাধিক দফায় হামলা…

Read More

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে বেছে বেছে কর্মী ছাঁটাইয়ের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটার বিরুদ্ধে মামলা করেছেন ডজনখানেক কর্মী। তাঁদের অভিযোগ, মাতৃত্বকালীন বা অসুস্থতাজনিত ছুটির আবেদন করার পরই মেটার এআই প্রযুক্তি তাঁদের বিশেষভাবে নিশানা করে ছাঁটাই তালিকায় অন্তর্ভুক্ত করেছে। গত সোমবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা ফেডারেল আদালতে এই মামলা করা হয়।…

Read More