Repoter

ডিসির বিরুদ্ধে অডিও ক্লিপ ভাইরাল: ইউএনও হোসনে আরাকে আবারও বদলি

ডেস্ক নিউজঃ ঝিনাইদহ সদর উপজেলার সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরাকে এবার সাতক্ষীরার তালা থেকে রাজশাহী বদলি করা হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে আবার নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, হোসনে আরাকে উপজেলা নির্বাহী…

Read More

উন্নয়নের নামে লুটপাট, মালিবাগ কোয়ার্টারে চলছে অনিয়মের রাজত্ব

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর মালিবাগে অবস্থিত রাজউকের অফিসার্স কোয়ার্টার এখন যেন বসবাসের অযোগ্য এক পরিবেশে পরিণত হয়েছে। যেখানে উন্নয়ন আর নিরাপদ বসবাসের কথা, সেখানে দেখা যাচ্ছে ময়লা পানি, অপরিচ্ছন্নতা, মশার উপদ্রব এবং নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড। দীর্ঘদিন ধরে এই কোয়ার্টারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। অভিযোগ রয়েছে, রাজউকের নির্বাহী…

Read More

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

ডেস্ক নিউজঃ রাজধানীর ধানমন্ডি থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ডিবির একটি বিশেষ দল গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। ছাত্র-জনতার অভ্যুত্থানে…

Read More

তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

আবহাওয়া ডেস্কঃ গেল সপ্তাহের তীব্র তাপদাহের পর কালবৈশাখী ও বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। সোমবার (৬ এপ্রিল) দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সারাদেশে দিনের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।  আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ৩ এপ্রিল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি…

Read More

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের একনেক সভা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এই সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Read More

পত্রিকার প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (৩১ মার্চ): দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার বর্ষ ১-এর ৩০০ তম সংখ্যায় প্রকাশিতসহ বিভিন্ন পত্র পত্রিকায় “ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়?” শিরোনামের প্রতিবেদনকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর হিসেবে আখ্যায়িত করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিবেদনে পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ নাঈম গোলদার এবং পরিচালক (প্রশাসন) মোঃ…

Read More

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিলে যাবেন সাফজয়ী ফুটবলাররা

ক্রীড়া ডেস্কঃ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ এপ্রিল) ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশের যুবারা। এই ঐতিহাসিক সাফল্যের জন্য  হাতিরঝিলে ফুটবলারদের সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় দেশের মাটিতে পা রাখবেন সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিলে যাবেন…

Read More

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

ডেস্ক নিউজঃ জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত আপাতত বহাল রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া…

Read More

লাক্স সুপারস্টার সেরা সুন্দরীর পুরস্কার জিতলেন বর্ণিতা

বিনোদন ডেস্কঃ দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এর পর্দা নেমেছে। এবারের আসরে সেরা সুন্দরী হিসেবে বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো গ্র্যান্ড ফিনালে তার নাম ঘোষণা করা হয়। তারকাখচিত এই আয়োজনে বর্ণিতার হাতে বিজয়ীর ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের…

Read More