খন্দকার মুশতাকের বিরুদ্ধে ভয়াবহ অপকর্মের অভিযোগ—রাজনীতি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান সর্বত্র প্রভাব বিস্তার!

নিজস্ব প্রতিবেদকঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সচিব আবুহেনা মোরশেদ জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে বহু বছর ধরেই গুরুতর অভিযোগ উঠে আসছে। বিশেষ করে ৫ আগস্টের পর রাজনৈতিক পরিবর্তনের সময়টিকে কাজে লাগিয়ে তিনি নিজের প্রভাব বিস্তার আরও শক্তিশালী করেছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। তাকে “ফ্যাসিবাদ-ঘেঁষা চক্রের দোসর” বলেও অভিযুক্ত করা হয়েছে।…

Read More

মেট্রোরেল, হাসপাতাল আর বিআরটিএ—তিন খাতে অনিয়ম খতিয়ে দেখছে দুদক

নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) একদিনে তিনটি জায়গায় অভিযান চালিয়েছে—মেট্রোরেল লাইন-১ প্রকল্প, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিআরটিএর বরিশাল বিভাগীয় কার্যালয়। রোববার (১৬ নভেম্বর) দুদকের তিনটি আলাদা দপ্তর থেকে এসব অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। তিনি জানান, তিনটি গুরুত্বপূর্ণ অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ইউনিট এসব অভিযান চালিয়েছে। মেট্রোরেল…

Read More

মানিকনগর স্কুল প্রকল্পে রহস্যজনক বিল: ফিরোজ আলম–বেলালের বিরুদ্ধে নতুন অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আলম তালুকদারের বিরুদ্ধে দুর্নীতির প্রথম দুই পর্ব প্রকাশের পর পুরো দপ্তরে আলোচনার ঝড় ওঠে। পাঠকদের অনুরোধে প্রতিবেদক আরও গভীর অনুসন্ধানে নেমে এই পর্বে নতুন তথ্য খুঁজে পেয়েছেন—যা পুরো এলজিইডি জুড়েই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, কোটি টাকার ঘুষের বিনিময়ে তৎকালীন ক্ষমতাসীন সরকারের প্রভাবশালী নেতা সালমান এফ. রহমানের…

Read More
সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে সোনাগাজী সমিতির

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে সোনাগাজী সমিতির অফিসের গেইটে তালা ।

নিজস্ব প্রতিবেদক: সামাজিক সংগঠন হল ব্যক্তি এবং গোষ্ঠীর মধ্যে সম্পর্কের একটি ধারণ । সামাজিক সংগঠনের মধ্যেমে মৌন গঠন, স্থানিক সমন্বয়, নেতৃত্ব, কাঠামো তৈরী, শ্রম বিভাজন, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির মতো গুণাবলী অন্তর্ভুক্ত করে উন্নয়ন এর লক্ষ্যে কাজ করা। সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে অব্যবসায়ীক মনমানসিকতা নিয়ে কোনো কাজ করাই হলো সামাজিক কাজ। সমাজে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত…

Read More

রেলের লাগেজ ভ্যান কেনাকাটায় ৩৫৮ কোটি টাকার অপচয়: সাবেক ডিজি শামসুজ্জামানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ রেলওয়ের এক বড়সড় অনিয়মের ঘটনায় সাবেক ডিজি শামসুজ্জামানসহ ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে। রোববার (১৬ নভেম্বর) দুদকের উপ–সহকারী পরিচালক হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, লাগেজ ভ্যান কেনার নামে রেলওয়ের ৩৫৮ কোটি টাকা অপচয় করা হয়েছে, যা রাষ্ট্রের সরাসরি ক্ষতি। মামলায় সাবেক ডিজি শামসুজ্জামান, সাবেক মহাব্যবস্থাপক…

Read More

রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ভবন নির্মাণ, ৩৬ কোম্পানির বিরুদ্ধে কড়া সতর্কতা

নিজস্ব প্রতিবেদকঃ রিয়েল এস্টেট খাতে নানা অনিয়ম, প্রতারণা আর গ্রাহকদের ঠকানোর অভিযোগ বাড়তে থাকায় অবশেষে কড়া অবস্থান নিয়েছে রাজউক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তারা এক জরুরি নোটিশে জনগণকে সতর্ক করে জানিয়েছে—৩৬টি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে জমি বা ফ্ল্যাট কেনাবেচার চুক্তিতে না যেতে। কারণ এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদন ছাড়া প্রকল্প নেয়া, নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে…

Read More

ঘুষে চলছে বদলি-বাণিজ্যে: দুর্নীতির দৌড় থামছে না কোথাও

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের সরকারি দপ্তরে সেবা নিতে গেলে অনেকেই এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন। কেউ সরাসরি বলে দেন—“১০ কোটি টাকা দিয়ে এই চেয়ারে বসেছি, টাকা ছাড়া কাজ করানো যাবে না।” কথাটা শুনতে যতটা আগ্রাসী মনে হয়, বাস্তবে এর চিত্র আরও ভয়াবহ। দেশের বহু সরকারি দপ্তরে বদলি-বাণিজ্য যেন ওপেন সিক্রেট—যেখানে পদ, পোস্টিং আর দায়িত্ব সবই নির্ভর করে…

Read More

ঢাকা কাস্টমস কর্মকর্তা ওয়ালিউল হাসানের দুর্নীতির অভিযোগে কাস্টমসজুড়ে তোলপাড়

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা কাস্টমস হাউসে দায়িত্ব পালন করা রাজস্ব কর্মকর্তা ওয়ালিউল হাসানকে ঘিরে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এখন চর্চার কেন্দ্রে। কাস্টমসের অভ্যন্তরীণ কিছু সূত্র এবং ব্যবসায়ীদের অভিযোগে জানা যাচ্ছে, তিনি দায়িত্বের সুযোগ নিয়ে ব্যক্তিগত লেনদেন, সুবিধাবাদী সমঝোতা এবং সরাসরি ঘুষ গ্রহণের মাধ্যমে সরকারের রাজস্বে বড় ধরনের ক্ষতি করেছেন। সম্প্রতি একটি ভিডিওতে তাকে ঘুষ…

Read More

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতির অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়াল ও তার স্ত্রী সবিতা আগারওয়ালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, দিলীপ কুমার আগারওয়াল অসৎ…

Read More

গণপূর্ত অধিদপ্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনায় ‘মিথ্যা প্রচারণা’: নতুন প্রধান প্রকৌশলীর পদক্ষেপে ক্ষুব্ধ পুরনো সিন্ডিকেট

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরে নতুন প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব ও অনলাইন পোর্টালে “বদলি-বাণিজ্য” সংক্রান্ত মিথ্যা প্রচারণা শুরু হয়েছে। অধিদপ্তরের অভ্যন্তরীণ সূত্র জানায়, এই প্রচারণার মূল উদ্দেশ্য হলো নতুন প্রশাসনিক শৃঙ্খলার পথে বাধা সৃষ্টি করা। প্রধান প্রকৌশলী ২৮ অক্টোবর গণপূর্তে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ফরিদপুরের নগরকান্দায় জন্মগ্রহণ…

Read More