সংসদ থেকে মুগদা: একই ঠিকাদারের দখলে কোটি টাকার প্রকল্প—ফাঁস হচ্ছে বড় সিন্ডিকেটের জাল

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম দিনেই ঘটে যাওয়া সাউন্ড সিস্টেম বিপর্যয় এখন আর কোনো বিচ্ছিন্ন ‘যান্ত্রিক ত্রুটি’ নয়—এটি ক্রমেই উন্মোচিত হচ্ছে একটি সুসংগঠিত, বহুমাত্রিক আর্থিক কেলেঙ্কারির অংশ হিসেবে। এর সঙ্গে এবার যুক্ত হলো আরও বিস্ফোরক তথ্য—একই ঠিকাদার প্রতিষ্ঠান আমানত এন্টারপ্রাইজ এবং সংশ্লিষ্ট প্রকৌশলী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বিভিন্ন মেগা প্রকল্পে একই কৌশলে কাজ বাগিয়ে…

Read More

লাইসেন্স ছাড়া হাজার কোটি টাকার কাজ—এলকেএসএস নিয়ে বড় প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একটি সমবায়ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এলকেএসএস হিউম্যান রিসোর্স সেন্টারকে ঘিরে নানা ধরনের গুরুতর অভিযোগ সামনে আসছে। শুরুতে প্রতিষ্ঠানটি জনকল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনবল গঠনের কথা বললেও এখন অভিযোগ উঠেছে, এসবের আড়ালে দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, জাল নথি ব্যবহার, কর ফাঁকি এবং কর্মীদের অর্থ…

Read More

ইউনানি-আয়ুর্বেদ ওষুধে ভেজাল ও কেমিক্যালের দৌরাত্ম্য, জনস্বাস্থ্যে বাড়ছে ঝুঁকি

ভেজাল ইউনানি, আয়ুর্বেদিক ও হারবাল ওষুধের কারণে দেশে লাখো মানুষ গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। যৌনশক্তিবর্ধক, ভিটামিন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের নামে বিক্রি হওয়া মানহীন ওষুধে হৃদরোগ, লিভার ও কিডনি সমস্যা এমনকি ক্যান্সারের মতো জটিল রোগ বাড়ছে। অভিযোগ রয়েছে, ঔষধ প্রশাসন অধিদপ্তর শুধু লাইসেন্স দিয়েই দায়িত্ব শেষ করছে, কার্যকর তদারকি নেই। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ও ক্ষতিকর…

Read More

গণপূর্তে সমীরণ মিস্ত্রীকে ঘিরে দুর্নীতির অভিযোগ—টেন্ডার বাণিজ্য থেকে বিদেশে সম্পদের খোঁজ

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তর দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একটি বড় প্রতিষ্ঠান। কিন্তু সেই প্রতিষ্ঠানেই দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের একটি শক্তিশালী চক্র কাজ করছে—এমন অভিযোগ উঠেছে নির্বাহী প্রকৌশলী সমীরণ মিস্ত্রীকে ঘিরে। ক্ষমতার অপব্যবহার, টেন্ডার বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন, মানিলন্ডারিং এবং অফিসের ভেতরে বিতর্কিত ব্যক্তিগত সম্পর্ক—সব মিলিয়ে তাকে নিয়ে এখন নানা আলোচনা…

Read More

সরকারি কর্মকর্তা নাকি বিতর্কিত ক্ষমতার খেলোয়াড়? আলোচনায় প্রকৌশলী কামরুল হাছান

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাছানকে ঘিরে বিভিন্ন সময় নানা গুরুতর অভিযোগ সামনে এসেছে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত জীবন, ক্ষমতার ব্যবহার এবং প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে তাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। অনেকের মতে, তার কর্মজীবনের গল্প শুধু প্রশাসনিক কাজের নয়, বরং ক্ষমতা, প্রভাব এবং বিতর্কিত নানা কর্মকাণ্ডের সমন্বয়ে তৈরি এক জটিল…

Read More

পরকিয়ার টানে টাকা ও স্বর্ণালংকারসহ প্রবাসী স্বামীর ঘর ছেড়ে মিথ্যা মামলা

তৌহিদুর রহমানঃ মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় প্রবাসী স্বামীর ৩ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে স্ত্রী চম্পট দেয়ার পর স্বামী সহ শশুর, দেবর ও ননদের বিরুদ্ধে ঢাকার আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি কালকিনি থানার উত্তর রমজানপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে ঘটেছে। জানা যায়, সৌদি আরব প্রবাসী স্বামীর নাম নাঈম হাওলাদার। সে…

Read More

সড়ক ও আয়রন ব্রিজ নির্মাণে দুর্নীতির অভিযোগ, মাঠে নামল দুদক

বিশেষ প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা Local Government Engineering Department (এলজিইডি) পরিচালিত সড়ক উন্নয়ন ও আয়রন ব্রিজ নির্মাণ প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের পর অভিযান চালিয়েছে Anti-Corruption Commission (দুদক)। অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ ও পিরোজপুর জেলায় পৃথকভাবে এনফোর্সমেন্ট টিম পাঠানো হয় এবং সেখানে প্রকল্পের বাস্তব অবস্থা যাচাই করা হয়। দুদকের একটি টিম হালুয়াঘাট উপজেলা,…

Read More

“এলবিয়ন বিতর্কে ফের প্রশ্নবিদ্ধ ঔষধ প্রশাসন— মানবহির্ভূত অ্যান্টিবায়োটিক থেকে আন্ডাররেটের কারসাজি”

# মানবহির্ভূত অ্যান্টিবায়োটিক # পানিতে না গলা ট্যাবলেট, # আন্ডাররেটে বাজার—প্রশ্নের মুখে ঔষধ প্রশাসন # DGDA-র কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ # চট্টগ্রামে বিতর্কিত কয়েক কোম্পানিকে ‘ছায়া সুরক্ষা’ # এসএম বদরুল আলমঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের রহমতনগরে অবস্থিত এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড আবারও নতুন করে বিতর্কের কেন্দ্রে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভেজাল, নিম্নমানের এবং মানবহির্ভূত ঔষধ উৎপাদন ও…

Read More

জাতীয় ল্যাবের বিস্ফোরক রিপোর্ট: অ্যান্টিবায়োটিকে অজানা সাদা পাউডার!

বিশেষ প্রতিবেদকঃ দেশের ওষুধ বাজারে চাঞ্চল্যকর এক তথ্য সামনে এসেছে। জাতীয় পরীক্ষাগারে পরীক্ষায় দেখা গেছে—একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুলে মূল উপাদান অ্যামোক্সিসিলিনের অস্তিত্বই নেই। পরিবর্তে সেখানে পাওয়া গেছে অজানা সাদা দানাদার পাউডার, যা ল্যাব প্রতিবেদনে সরাসরি “মানবহির্ভূত” বলে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে জনস্বাস্থ্য ইনস্টিটিউট (IPH)-এর ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির বিশ্লেষণে এই ভয়াবহ তথ্য…

Read More

সমবায় আইন লঙ্ঘনের অভিযোগে মেট্রোপলিটন খ্রীষ্টান হাউজিং সোসাইটি ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের কষ্টার্জিত অর্থে গড়ে ওঠা ঐতিহ্যবাহী আর্থিক প্রতিষ্ঠান দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডকে ঘিরে উঠেছে বিস্ফোরক অভিযোগ। সাবেক চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশনের বিরুদ্ধে সমবায় আইন লঙ্ঘন, অবৈধ ব্যাংকিং কার্যক্রম, শতকোটি টাকার সম্পদ গঠন এবং প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগ এনে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ। অভিযোগকারী…

Read More