মতিঝিলে বিআইডব্লিউটিএ অফিসে নির্যাতনের ভয়াবহ চিত্র: লিফট অপারেটর পিটুনি, অভিযুক্তদের বিরুদ্ধে শোকজ
এসএম বদরুল আলমঃ রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবনের নিচতলায় কথিত “টর্চার সেল” পরিচালনার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অভিযোগ, ভুক্তভোগীর লিখিত আবেদন এবং কর্তৃপক্ষের শোকজ নোটিশ—সব মিলিয়ে সামনে এসেছে এক ভয়াবহ চিত্র। অভিযোগ উঠেছে, শ্রমিক লীগের সাবেক ও বর্তমানে রাজনৈতিক পরিচয় বদলানো একদল প্রভাবশালী কর্মচারী—মাজাহার, আক্তার ও শফিকের নেতৃত্বে—সরকারি…
