অষ্টম শ্রেণি পাস ‘বিপ্লব’ এখন হাজার কোটি টাকার মালিক!

এসএম বদরুল আলমঃ অষ্টম শ্রেণি পাস একজন মানুষ—যিনি একসময় ছিলেন কুমিল্লার এক সাধারণ তরুণ, আজ তিনি পরিচিত দুর্নীতি ও অঢেল সম্পদের প্রতীক হিসেবে। তার নাম মো. মাসুদুর রহমান বিপ্লব। একসময় আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে কাজ করতেন তিনি। শিক্ষাগত যোগ্যতা ছিল মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত; এসএসসিতেও অকৃতকার্য…

Read More
ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা

ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা: সন্দেহভাজন মাহিরকে থানায় দিলেন তার মা

নিজস্ব প্রতিবেদকঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন মাহির রহমানকে পুলিশে সোপর্দ করেছেন তার মা রেখা আক্তার। সোমবার (২০ অক্টোবর) সকালে তিনি নিজেই বংশাল থানায় গিয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার বিষয়ে লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি সন্ধ্যায় জানান, এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তিনি…

Read More

গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিনের অনিয়ম–দুর্নীতিতে স্থবিরতা, অভিযোগে জর্জরিত প্রকৌশলীরা

এসএম বদরুল আলমঃ বাংলাদেশ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তর একসময় উন্নয়নকাজ বাস্তবায়নে নির্ভরযোগ্য সংস্থা হিসেবে পরিচিত ছিল। দেশের সরকারি ভবন নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং আবাসন প্রকল্প বাস্তবায়নে এই প্রতিষ্ঠানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সময়ের সাথে সাথে প্রতিষ্ঠানের কার্যক্রম সংকুচিত হয়ে এসেছে, কমে গেছে সুনাম ও কার্যক্ষমতা। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, দুর্নীতি এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপে প্রতিষ্ঠানটি…

Read More

ঢাকার গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবের অস্বাভাবিক সম্পদ নিয়ে প্রশ্ন, তদন্ত দাবি জোরালো

এসএম বদরুল আলমঃ ঢাকা প্রকৌশল সার্কেলের অধীন কর্মরত গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে তাঁর অবৈধ সম্পদ নিয়ে। ঘনিষ্ঠ সহকর্মী থেকে শুরু করে ঠিকাদারি মহল—সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে একই প্রশ্ন: কীভাবে একজন সরকারি প্রকৌশলী কয়েকশ কোটি টাকার মালিক হলেন? অভিযোগ রয়েছে, সরকারি প্রকল্প বাস্তবায়নের নামে দীর্ঘদিন ধরে প্রকল্প ফান্ডিং…

Read More

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হকের বিরুদ্ধে অবৈধ পদোন্নতি ও দুর্নীতির অভিযোগ

এসএম বদরুল আলমঃ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ইএম) আশরাফুল হকের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি ১১ জন কর্মকর্তার কাছ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ঘুষ নিয়ে প্রধান প্রকৌশলীর মাধ্যমে অবৈধভাবে সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার পদে পদোন্নতির চেষ্টা করছেন। যাদের মধ্যে অনেকেই সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ নন, অথচ নিয়ম ভেঙে তাদের…

Read More

ঝিনাইদহে ২০ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ, নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির তথ্য

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণের ২০ কোটি টাকার টেন্ডারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিনকে জড়িত করা হয়েছে। স্থানীয় ঠিকাদার এসএম শহিদুল ইসলাম গত ৫ অক্টোবর দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, এলজিইডির আরইউটিডিপি প্রকল্পের আওতায় রাস্তা ও…

Read More

গ্রাহকদের ৯ কোটি টাকা আত্মসাৎ: বনগ্রাম জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার কারাগারে

নিজস্ব প্রতিবেদকঃ পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম জনতা ব্যাংক শাখার গ্রাহকদের হিসাব থেকে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাখার সাবেক ব্যবস্থাপক হেমায়েত করিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর) উপজেলার সাগরদারী গ্রামের ব্যবসায়ী সালাম ব্যাপারী ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখেন, তার হিসাবে কোনো টাকা নেই। পরে বিষয়টি জানাজানি হলে…

Read More

১০ কোটির বরাদ্দে অনিয়মের অভিযোগ ও ঠিকাদার বাছাইয়ে স্বচ্ছতার অভাবে প্রশ্নবিদ্ধ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদুল

এসএম বদরুল আলমঃ গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামকে ঘিরে উঠেছে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ। জানা গেছে, তিনি গোপনে দরপত্রের তথ্য ফাঁস করে আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের সরকারি কাজ পাইয়ে দিচ্ছেন। এর ফলে যোগ্য ঠিকাদাররা বঞ্চিত হচ্ছেন এবং ঠিকাদারদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গণপূর্ত বিভাগের বড় বড় কর্মকর্তাদের দোহাই দিয়ে ক্ষমতায় এখনো টিকে আছেন…

Read More

নাজিরপুরে প্রশাসনিক দুর্নীতির জাল: ডিলার অনুপস্থিত, ব্যবসা চলছে অবৈধভাবে

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সেখ মাটিয়া ইউনিয়নে সরকারি সার ও কৃষি উপকরণের ডিলারশিপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে নিয়োগপ্রাপ্ত ডিলার অনুপস্থিত থাকলেও তার নামে হুমায়ুন কবির (টুটুল) নামের এক ব‍্যাক্তি অবৈধভাবে ডিলারশিপ পরিচালনা করছেন। এই অনিয়মে সরাসরি সহযোগিতা করছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম সাফিক। আর এই…

Read More

‘আইসিবিসি’ প্রকল্পে অনিয়মের ছায়া: শিশু যত্ন কেন্দ্র কাগজে-কলমে, মাঠে কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ ‘শিশুরাই রত্ন, করব যত্ন’— এই স্লোগানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার শেখানোর জন্য ‘আইসিবিসি’ প্রকল্প হাতে নেয়। নীলফামারী জেলায় প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লোকাল আইডিয়া ফর এম্পাওয়ারমেন্ট’ বা লাইভ (LIVE)। তবে এখন এই প্রকল্পটি নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে…

Read More