বীর মুক্তিযোদ্ধাসহ ৫২ জনের বিএনপিতে যোগদান সম্পন্ন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী ও কলেজ শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৫২ বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার বেলা ১১টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। ৫২ জনের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আছেন- হাজী আফতাব উদ্দিন, মো. আলাউদ্দিন,…
