রাজশাহীতে চাল কেলেঙ্কারি: খাদ্যগুদামের কর্মকর্তা বাধ্যতামূলক অবসর, বদলি কর্মকর্তার দ্বৈত দায়িত্বে বিতর্ক
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্যগুদামে নিম্নমানের চাল মজুদ ও তা নিয়ে অনিয়মের অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। জনস্বার্থে তাকে অবসর দেওয়ার এই সিদ্ধান্তে বলা হয়েছে, তিনি ২৫ বছরের চাকরিকাল পূর্ণ করেছেন এবং সরকারের বিবেচনায় তাঁর দায়িত্বে থাকা অব্যাহত রাখা অনুচিত। একই ঘটনায় রাজশাহী জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক (সহকারী…
