সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, বন্ধ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ
সিরাজগঞ্জে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। হাফিজুর বলেন, “রাজশাহী থেকে ঢাকাগামী ‘সিল্কসিটি ট্রেনটি’ স্টেশনে পৌছানোর পর হঠাৎ একটি…
