বজ্রসহ বৃষ্টির আভাস

আবহাওয়া ডেস্কঃ রবিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সোমবার থেকে দেশের চার বিভাগে দুদিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত…

Read More

ঢাকাসহ তিন বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি, বাড়তে পারে রাতের গরম

আবহাওয়া ডেস্কঃ শীতের বিদায় না হতেই বাড়তে শুরু করেছে সূর্যের তাপমাত্রা। গত কয়েক দিন ধরে দিনের বেলা গরম বেশ অনুভূত হচ্ছে। বসন্তে সাধারণত বৃষ্টির দেখা কম মিললেও এবার ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-এক দিনের মধ্যে ঢাকাসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এ বৃষ্টি স্বস্তি না এনে রাতের…

Read More

দেশের চার বিভাগে ২ দিন বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া ডেস্কঃ দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বিষবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় শনিবার…

Read More

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

আবহাওয়া ডেস্কঃ দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উত্তপত্তি বলে জানিয়েছে ইএমএসসি। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও। আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার…

Read More

কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আবহাওয়া ডেস্কঃ হালকা কুয়াশা পড়তে পারে নদ-নদী অববাহিকায়। এ ছাড়া আবহাওয়া থাকতে শুষ্ক। রবিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেওয়া…

Read More

আবারও জেঁকে বসছে শীত, চার জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া ডেস্কঃ মাঘ মাসের শেষলগ্নে এসে রাজধানীসহ সারা দেশে শীতের দাপট আবারও বেড়েছে। মাত্র এক দিনের ব্যবধানে দেশের তাপমাত্রার পারদ প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে এসেছে।  এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে পঞ্চগড়, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টায়ও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।…

Read More

এক দিনে দুইবার ভূমিকম্প অনুভূত, ২৪ ঘণ্টার মধ্যে আফটারশকের সম্ভাবনা

ডেস্ক নিউজঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৩৪ মিনিট ও ৯টা ৫১ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। দুটো ভূমিকম্পেরই উৎপত্তিস্থল মিয়ানমার। রিখটার স্কেলে দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষেণ কেন্দ্রের সূত্র জানিয়েছে, দেশের অনেক স্থানে এ ভূমিকম্প অনুভূত…

Read More

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আবহাওয়া ডেস্কঃ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম জানিয়েছেন, বুধবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে…

Read More

ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ

আবহাওয়া ডেস্কঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দূরে সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয়…

Read More

ফের আসছে শৈত্যপ্রবাহ, হানা দেবে বজ্র ও শিলাবৃষ্টি

আবহাওয়া ডেস্কঃ দেশজুড়ে শীতের তীব্রতা কিছুটা কমলেও দাপট এখনই শেষ হচ্ছে না। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের বিভিন্ন এলাকায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এ মাসেই অন্তত দুই দিন বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রবিবার দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে দেশে স্বাভাবিকের অপেক্ষা…

Read More