সাতসকালে বায়ুদূষণের কবলে ঢাকা
আবহাওয়া ডেস্কঃ ভোরের নির্মল বাতাসের প্রত্যাশা থাকলেও রাজধানী ঢাকাতে দিন শুরু হয়েছে দূষিত বায়ুর মধ্যে দিয়ে। সকালে ওঠার পরই বায়ুদূষণের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। বুধবার (১৮ মার্চ) সকাল ৬টা ৪৬ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, ১১১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।…
