ঝালকাঠিতে দুদকের গণশুনানিতে সরকারি দপ্তর নিয়ে ঝড়— শতাধিক অভিযোগে মুখর সাধারণ মানুষ
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’— এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হওয়া এ গণশুনানি চলে বিকেল পর্যন্ত। এ সময় ২৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ শতাধিক অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত…
