মঞ্চে ঝড় তুলে আলোচনায় নেহা
বিনোদন ডেস্কঃ সম্প্রতি একটি কনসার্টে মঞ্চ মাতান ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। আর এতে গায়িকার একটি কাণ্ড ঘিরে অন্তর্জালে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ এটিকে ‘সাহসী’ বললেও কেউ আবার ‘সস্তা জনপ্রিয়তা’ পাওয়ার চেষ্টা অ্যাখ্যা দিয়ে সমালোচনায় মেতেছেন। সেই কনসার্টের ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, লেপার্ড-প্রিন্টের একটি আঁটসাঁট পোশাকে মঞ্চে গান গাইছেন নেহা। পরিবেশনার একপর্যায়ে…
