আইপিএল নিলাম: সবচেয়ে বড় পার্স কেকেআরের, বাকি দলগুলোর হাতে কত টাকা?
খেলাধুলা ডেস্কঃ কেউ প্রায় পুরো দল ধরে রেখেছে। আবার কেউ অধিনায়ককেই ছেড়ে দিয়েছে। কারও পকেটে রয়েছে মাত্র ২ কোটি টাকা। আবার কেউ ৬৪ কোটি নিয়ে নামবে আইপিএলের নিলামে। মঙ্গলাবার (১৬ ডিসেম্বর) আবু ধাবিতে হবে এবারের আইপিএলের মিনি নিলাম। গতবার বড় নিলাম হওয়ায় এবার শুধু জায়গা পূরণের লক্ষ্যে নামবে প্রতিযোগিতার ১০ দল। প্রতিটি দলের চাহিদা আলাদা।…
