সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও কল্যাণের বন্ধন আরও সুদৃঢ় করতে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন বনভোজন ও মিলনমেলা। উৎসবমুখর এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা…
