বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম

বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করলো “বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম”

সুমন খান: রাজধানীর উত্তরা এলাকার একটি অভিজাত পার্টি সেন্টারে আজ (শনিবার) দুপুরে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করলো “বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম” নামে নতুন সাংবাদিক সংগঠনটি। অনুষ্ঠানে কামরুল হাসান বাবলু-কে আহ্বায়ক এবং এ বি এম মনিরুজ্জামান-কে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কামরুল হাসান বাবলু। প্রধান অতিথি…

Read More

ধলপুর সুইপার কলোনি নির্মাণে দুর্নীতি: সাবেক দুই প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বিশেষ প্রতিবেদকঃ ঢাকার ধলপুর সুইপার কলোনি নির্মাণে অনিয়ম, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের তিন কোটির বেশি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক দুই প্রকৌশলী এবং এক ঠিকাদারের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ অক্টোবর)…

Read More

৫০ কোটি টাকার হাসপাতাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, গুলশানে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গুলশান উত্তর বারিধারায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নির্মিতব্য একটি হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিয়মবহির্ভূতভাবে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করছে। দুদক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অভিযান চালিয়ে দেখা যায়, প্রকল্প এলাকার আট বিঘা জমিতে নির্মাণাধীন দুটি ভবনের (একটি চারতলা ও…

Read More

কানাডিয়ান ট্রিলিনিয়াম স্কুলে নারী শিক্ষিকাদের হয়রানির অভিযোগ, ভয় ও নীরবতায় কর্মপরিবেশ সংকটের মুখে

বিশেষ প্রতিবেদকঃ গুলশানস্থ কানাডিয়ান ট্রিলিনিয়াম স্কুল (সিটিএস) এবং এর শাখা কানাডিয়ান ট্রিলিনিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে (সিটিআইএস) নারী শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান পিয়াল এবং তার ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে পরিচিত চার নারী—পাকিস্তানি নাগরিক ও বর্তমান ভাইস প্রিন্সিপাল আয়েশা, মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শুভ্রা, কো-অর্ডিনেটর অবন্তী এবং আরেক কর্মকর্তা রিফাত। অভিযোগকারীদের…

Read More

শিক্ষার্থী নিহতের ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ডেস্ক নিউজঃ ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবি এবং নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় প্রশাসনের লোকদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে মঙ্গলবার…

Read More

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে গরমের দাপট

আবহাওয়া ডেস্কঃ ঢাকায় আজও গরমের দাপট অব্যাহত থাকবে। বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে রাজধানী এবং আশপাশের অঞ্চলে উত্তর বা উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে…

Read More

ঢাকার সড়কে অস্বাভাবিক স্বস্তি: কমেছে যানজট

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ব্যস্ততম সিগন্যালগুলোর মধ্যে অন্যতম বিজয় সরণি। সেখানে এসে দাঁড়ালো একটি সাদা রঙের প্রাইভেটকার। মিরপুরের দিক থেকে আসা গাড়িটির গন্তব্য ফার্মগেট হয়ে বাংলামোটর মোড়। মাত্র দুই মিনিটের মধ্যেই ব্যস্ততম বিজয় সরণি সিগন্যাল অতিক্রম করে সেটি ফার্মগেটের দিকে ছুটল। কারওয়ান বাজার সিগন্যালে গিয়ে চালকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। নতুন সিগন্যাল বাতি এবং যানজট…

Read More

অষ্টম শ্রেণি পাস ‘বিপ্লব’ এখন হাজার কোটি টাকার মালিক!

এসএম বদরুল আলমঃ অষ্টম শ্রেণি পাস একজন মানুষ—যিনি একসময় ছিলেন কুমিল্লার এক সাধারণ তরুণ, আজ তিনি পরিচিত দুর্নীতি ও অঢেল সম্পদের প্রতীক হিসেবে। তার নাম মো. মাসুদুর রহমান বিপ্লব। একসময় আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে কাজ করতেন তিনি। শিক্ষাগত যোগ্যতা ছিল মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত; এসএসসিতেও অকৃতকার্য…

Read More
ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা

ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা: সন্দেহভাজন মাহিরকে থানায় দিলেন তার মা

নিজস্ব প্রতিবেদকঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন মাহির রহমানকে পুলিশে সোপর্দ করেছেন তার মা রেখা আক্তার। সোমবার (২০ অক্টোবর) সকালে তিনি নিজেই বংশাল থানায় গিয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার বিষয়ে লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি সন্ধ্যায় জানান, এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তিনি…

Read More

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদকঃ পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রীর নাম বর্ষা আক্তার। তাকে বাসায় গিয়ে পড়াতেন জুবায়েদ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১ টা ২০ মিনিটের বর্ষাকে তার নিজ বাসা রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে আটক করা হয়। এছাড়া বাড়ির বাকি সদস্যদেরও…

Read More