সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ল, বাজেটে নতুন প্রণোদনা অনুমোদন

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়িয়ে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। নতুন বাজেট অনুযায়ী চাকরিতে কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা বিশেষ সুবিধা পাবেন, যা আগে ছিল ১ হাজার টাকা। অন্যদিকে, পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ সুবিধা ৭৫০ টাকায় উন্নীত করা…

Read More

মূলধন ঘাটতিতে ২৪ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার সংকটে ব্যাংক খাত

নিজস্ব প্রতিবেদকঃ দেশের ব্যাংক খাতে মূলধন ঘাটতির সংকট দিন দিন আরও গভীর হচ্ছে। সর্বশেষ জুন প্রান্তিকের তথ্য অনুযায়ী, ৬১টি তফসিলি ব্যাংকের মধ্যে ২৪টি ব্যাংক মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে। এসব ব্যাংকের সম্মিলিত ঘাটতির পরিমাণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এ তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত চারটি, বিশেষায়িত দুটি এবং বেসরকারি ১৮টি ব্যাংক। দীর্ঘদিন ধরে খেলাপি ঋণের ভারে জর্জরিত…

Read More

এখন থেকে ফি বা মাশুল নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদকঃ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা জনগণের কাছ থেকে ফি বা মাশুল নিয়ে নানা ধরনের সেবা দিয়ে থাকে। এবার এসব সেবার মাশুল নির্ধারণ বা সংশোধনের আগে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি অর্থ বিভাগ এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। পরিপত্রে বলা হয়েছে, টেকসই বাজেট ব্যবস্থাপনা ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে…

Read More

৪৯তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ডেস্ক নিউজঃ ৪৯তম (বিশেষ) বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পিএসসি সূত্রে জানা যায়, পরীক্ষায় মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে অংশ নেওয়ার যোগ্য হয়েছেন। এবারের ৪৯তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল নির্দিষ্ট পেশাগত ক্যাডারগুলোর…

Read More
আন্দোলনরত শিক্ষক ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টা

আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার

বিশেষ প্রতিবেদকঃ বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) ঘোষণার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে, সেই ধারাবাহিকতায় বাড়ি ভাড়া সংক্রান্ত যে অগ্রগতি, সেটা হয়েছে। আমি মনে করি, এখন…

Read More
রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প সৌদি সহায়তা

রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদির সহায়তা চাইলো বাংলাদেশ

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এড়াতে সবুজায়ন ও উপকূলীয় লবণাক্ত অঞ্চলের স্থানীয়দের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের মাধ্যমে সুপেয় পানি নিশ্চিতে সৌদি সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়াফের এইচ. বিন আবিয়াহ সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই সহযোগিতা কামনা করেন।…

Read More
বিমানবন্দরে অগ্নিকাণ্ড ষড়যন্ত্র

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: ইউট্যাবের উদ্বেগ, নির্বাচনের আগে ষড়যন্ত্রের আশঙ্কা

বিশেষ প্রতিবেদকঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগঠনটি অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। রবিবার ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, হযরত শাহজালাল…

Read More
সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা

নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা

বিশেষ প্রতিবেদকঃ আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরিবেশ উপদেষ্টা জানান, ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে পর্যটকরা রাতযাপন করতে পারবে কিনা সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের…

Read More

শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

ডেস্ক নিউজঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানব সম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক…

Read More

নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে

ডেস্ক নিউজঃ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া গেলে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক দৃঢ় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার এ হুঁশিয়ারি দেন। বিবৃতিতে সরকার জানায়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ…

Read More