পুলিশের পোশাক পরিবর্তন ঠেকাতে আইনি নোটিশ
ডেস্ক নিউজ : বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ বন্ধের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী এই নোটিশ পাঠান। নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস)। নোটিশ পাঠানো আইনজীবীদের…
