কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ
ডেস্ক নিউজঃ কলেজছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী গো-কার্টটি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে রিজয়ান রশীদসহ উদ্ভাবনী তরুণদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো টাকায় স্থানীয় যন্ত্রাংশ…
