প্রধান উপদেষ্টার সৌদি আরব সফর বাতিল

ডেস্ক নিউজঃ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে।  আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ…

Read More

সরিয়ে দেওয়া হলো নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে

ডেস্ক নিউজঃ নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মোহাম্মদ ইউসুফ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। গত বছরের ১০ নভেম্বর তিনি দুই বছরের জন্য চুক্তিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান। সরকারি সূত্র জানায়, সাম্প্রতিক…

Read More

পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না: আসিফ নজরুল

ডেস্ক নিউজঃ বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না- এমন বিধান আরপিও আইনে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। উপদেষ্টা পরিষদের সভায় আরপিও আইন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, আদালত যাদেরকে পলাতক বলবে, তারা…

Read More
উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীতে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

Read More

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদে সভাপতিত্ব করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে বৈঠকের কোনো তথ্য এখনও জানা যায়নি। 

Read More

এফবিসিসিআই: ন্যূনতম বেতন ২৫-৩০ হাজার হওয়া উচিত

ডেস্ক নিউজঃ অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এবার বেতন কমিশনের প্রস্তাবে বেসরকারি চাকরিজীবীদের বেতনকেও অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মহাসচিব মো. আলমগীর দেশের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংস্থাটি এখন বেতন কমিশনের কাছে জমা দেওয়ার জন্য প্রস্তাবনা…

Read More

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের আবেদন আজ শেষ

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করার শেষ দিন আজ। শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়ায় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনঃনিরীক্ষণের আবেদন শুধুমাত্র…

Read More

কিছু উপদেষ্টাকে নিয়ে আপত্তি জামায়াতে ইসলামীর

ডেস্ক নিউজঃ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে কিছু উপদেষ্টার ভূমিকা নিয়ে আপত্তি তুলেছে জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে সরাসরি কারও নাম উল্লেখ করা না হলেও অভিযোগ করা হয়, কিছু উপদেষ্টা ‘একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন’ এবং প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন। বৈঠক শেষে…

Read More

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ডেস্ক নিউজঃ নির্বাচন ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল যমুনায় গিয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় এনসিপির প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়।  এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার যমুনায় বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান…

Read More

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক নিউজঃ নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে তার কর্মকালীন সময়ে বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বৈঠকে রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি…

Read More