সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, বরং এটি রাষ্ট্রের এক অমূল্য সম্পদ।  রোববার (১২ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর এক বিশেষ দরবারে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের বিষয়ে কোনো ধরনের…

Read More

নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ

ডেস্ক নিউজঃ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের বাণী সম্বলিত বাংলা নববর্ষের বিশেষ ক্রোড়পত্র বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হবে। আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন সকালে রমনা বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও ছায়ানট। বাংলা নববর্ষের…

Read More

সপরিবার মঞ্চনাটক দেখলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে মঞ্চনাটক দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তাঁরা শিশুতোষ নাটক কবি চিতাবাঘ উপভোগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। মহিলা সমিতিতে অবস্থানকালে…

Read More

ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেওয়া হবে আজ

ডেস্ক নিউজঃ দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা উত্তর ও দক্ষিণসহ মোট চারটি সিটি করপোরেশন এলাকায় আজ থেকে বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে। ঢাকা ছাড়াও ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত…

Read More

কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

ডেস্ক নিউজঃ রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে আজ থেকে শুরু হয়েছে অনলাইন ক্লাস।  রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে শুরু হয় অনলাইন ক্লাস। শিক্ষকরা কলেজের নিজ নিজ ক্লাসরুমে এসেই ভার্চুয়ালি ক্লাস করান শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অংশ নেন এই ভার্চুয়াল ক্লাস। শিক্ষকরা জানান, বৈসাবির ছুটি থাকায় পরীক্ষামূলকভাবে কলেজ…

Read More

বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ: পাইলট-ক্রু-যাত্রীদের তথ্য তলব

ডেস্ক নিউজঃ দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের শৌচাগার থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ (১৫৩ টি বার) উদ্ধারের ঘটনায় তদন্ত জোরদার করেছে পুলিশ। চোরাচালান চক্রকে শনাক্ত করতে সংশ্লিষ্ট ফ্লাইটের পাইলট, কেবিন ক্রু, টেকনিক্যাল স্টাফ, ক্লিনিং কর্মীসহ সব যাত্রীর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ফ্লাইটের ভেতরের সিসিটিভি ফুটেজ, বোর্ডিং ব্রিজ ও রানওয়ে এলাকার ভিডিও সংগ্রহের…

Read More

বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের যৌথ নির্দেশনা

ডেস্ক নিউজঃ বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে ১৩টি দেশ যৌথভাবে একটি নির্দেশনা দিয়েছে। ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের জন্য নির্দেশনা দিয়েছে দেশগুলো। বুধবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এই নির্দেশনা প্রকাশ করেছে। যৌথ নির্দেশনায় বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার,…

Read More

ডিসির বিরুদ্ধে অডিও ক্লিপ ভাইরাল: ইউএনও হোসনে আরাকে আবারও বদলি

ডেস্ক নিউজঃ ঝিনাইদহ সদর উপজেলার সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরাকে এবার সাতক্ষীরার তালা থেকে রাজশাহী বদলি করা হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে আবার নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, হোসনে আরাকে উপজেলা নির্বাহী…

Read More

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

ডেস্ক নিউজঃ রাজধানীর ধানমন্ডি থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ডিবির একটি বিশেষ দল গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। ছাত্র-জনতার অভ্যুত্থানে…

Read More

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের একনেক সভা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এই সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Read More