জাটকা সংরক্ষণে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

ডেস্ক নিউজঃ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাগর ও নদীতে আজ (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা। আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত মৎস্য বিভাগের এ নিষেধাজ্ঞা চলবে। এ সময় ১০ ইঞ্চির ছোট সব জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময়, ও মজুত দণ্ডনীয় অপরাধ। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এ আইন…

Read More

‘সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব’

ডেস্ক নিউজঃ প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে…

Read More

লিবিয়া থেকে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি

ডেস্ক নিউজঃ লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৩১০ জন অনিয়মিত বাংলাদেশি। আজ শুক্রবার একটি চার্টার্ড ফ্লাইটে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ৩১০ জন অনিয়মিত বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।…

Read More

ইসির নতুন প্রতীক তালিকায় বাদ গেল লাউ-বেগুন

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের তালিকায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে, গত ২৫ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক দিয়ে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দেওয়া হয়েছে নতুন প্রকাশিত গেজেটে। এবং নতুন…

Read More

শাপলা নয় ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ডেস্ক নিউজঃ নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে এ প্রতীক যুক্ত করা হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে বলা হয়, ‘১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল।’ এতে…

Read More

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব

ডেস্ক নিউজঃ ৯ম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। বুধবার (২৮ অক্টোবর) জাতীয় পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটি এ প্রস্তাবনা তুলে ধরে। বিএফএ সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছে। পাশাপাশি সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া…

Read More

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আজাদের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

ডেস্ক নিউজঃ রাজধানীতে মেট্রোরেল থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডে নিহত পথচারী আবুল কালাম আজাদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা…

Read More

ভুয়া জুলাই-যোদ্ধাদের তালিকা প্রকাশ করলো সরকার

ডেস্ক নিউজঃ জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে সম্পৃক্ত না হয়েও জুলাই-যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ১০৪ জন। তাদের ভুয়া জুলাই-যোদ্ধা বলছেন আন্দোলনে সম্পৃক্তকারীরা। এসব ভুয়া ব্যক্তিকে চিহ্নিত করেছে সরকার। তাদের নামের গেজেট বাতিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   দেশের আট বিভাগে ১০৪ জন ভুয়া জুলাই-যোদ্ধা ছাড়াও একই ব্যক্তির নামে একাধিকবার গেজেট প্রকাশ করা হয়েছে, এমন ২৩ জনের একটি গেজেট…

Read More

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেস্ক নিউজঃ বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সেনাসদরে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা। আজ সন্ধ্যায় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, পাকিস্তানের জয়েন্ট চিফস অব…

Read More

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজঃ আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পর্যাপ্ত সংখ্যক বডি-ওর্ন ক্যামেরা দ্রুত কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের…

Read More