যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ডেস্ক নিউজঃ বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত, মানববন্ধন, ধর্মঘটসহ শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। ‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে…

Read More

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের শুনানি আজ

ডেস্ক নিউজঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি সপ্তম দিনের মতো শেষ হয়েছে মঙ্গলবার। ওই দিন শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ আজ বুধবার পর্যন্ত আদালত মুলতবি করেন। মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও রুহুল কুদ্দুস কাজল। এর আগে জামায়াতে ইসলামীর…

Read More

আপাতত জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার

ডেস্ক নিউজঃ ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চায়। ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে জাকির…

Read More

ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী

ডেস্ক নিউজঃ একজন সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী ব্যয় ভোটার প্রতি ১০ টাকা হার নির্ধারণ করা হয়েছে। এর থেকে বেশি খরচ করলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে। এবারের সংশোধনায় নির্বাচনী ব্যয় ও রাজনৈতিক দলের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।…

Read More

জলবায়ু অর্থায়নে ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি

ডেস্ক নিউজঃ বাংলাদেশে জলবায়ু অর্থায়নে ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, জাতীয় তহবিলের (বিসিসিটি) বরাদ্দের ৫৪…

Read More

নির্বাচনি হলফনামায় প্রার্থীদের মিথ্যা তথ্য নিয়ে তৎপর দুদক

ডেস্ক নিউজঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা যাতে হলফনামায় মিথ্যা তথ্য দিতে না পারে, সে বিষয়ে তৎপর রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রার্থীদের সম্পদ সংক্রান্ত তথ্য যাচাইয়ে প্রস্তুতি নিয়েছে সংস্থাটি। সোমবার (৩ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক (ডিজি) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, অতীতের মতো এবারও দুদক তৎপর রয়েছে। বিভিন্ন…

Read More

১২০ জনের বেশি অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি

ডেস্ক নিউজঃ চলতি বছর ১২০ জনেরও বেশি অবৈধ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ইতালি। সোমবার (৩ নভেম্বর) ঢাকাস্থ ইতালি দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, গত ৩১ অক্টোবর ইতালি কর্তৃপক্ষ ৪ জন বাংলাদেশি  নাগরিককে ইতালি থেকে ফিরিয়ে আনে। এদের ইতালি থাকার অনুমতি ছিল না। এদের মধ্যে ২ জন মাত্র এক মাস আগে ভিসা ছাড়াই লিবিয়া থেকে…

Read More

নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: মহাপরিচালক

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জোরালো ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও ৪র্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ বলেন,…

Read More

আদানিসহ বেশিরভাগ বিদ্যুৎ চুক্তিতে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদকঃ আদানিসহ দেশের বেশিরভাগ বিদ্যুৎ চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে—এমন তথ্য প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগের গঠিত একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ খাতে বেসরকারি কোম্পানি, আমলা ও রাজনীতিবিদদের যোগসাজশে এই অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে তারা। এর ফলে বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে—প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের বিদ্যুতের দাম…

Read More

প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় আবারও ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক নিউজঃ প্রতি বছরের মতো ২০২৬ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) ’। ‘দ্য মুসলিম ৫০০: ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’ শিরোনামের এ তালিকায় প্রথম কাতারের আমির, দ্বিতীয় মুফতি তাকি উসমানি। এবারও স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ…

Read More