Repoter

আইন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ এনসিপির

নিজস্ব প্রতিবেদকঃ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২০ অনুচ্ছেদ সংশোধন প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চেয়ে দলটি আইন উপদেষ্টার কাছে চিঠিও পাঠিয়েছে। রোববার (২ নভেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত চিঠিটি আইন উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি…

Read More

স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসবেন: ধর্ম উপদেষ্টা

ডেস্ক নিউজঃ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোনো মেহমান দেশে আসার বিষয়টি দেখভাল করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বড় কথা নয়। মন্ত্রণালয় যদি পারমিট দেয়, তবে জাকির নায়েক আসবেন। রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এক সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই তথ্য জানান।…

Read More

জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন শুরু

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন শুরু করেছে সরকার। রবিবার (২ নভেম্বর) ৪৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে। যেখানে বলা হয়েছে, চাবি আপনার হাতে, ভোট দিয়ে দেশের দখল বুঝে নিন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার (২ নভেম্বর) এ ক্যাম্পেইন শুরু করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা…

Read More

পূর্বাচল প্লট দুর্নীতির তিন মামলায় রাজউকের সাবেক কর্মকর্তা খুরশীদের গ্রেফতার দেখানো

নিজস্ব প্রতিবেদকঃ পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে করা দুর্নীতির তিন মামলায় রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। রবিবার (২ নভেম্বর) ঢাকার…

Read More

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার

ডেস্ক নিউজঃ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। উপদেষ্টা ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লতিফ বিন রাশিদ আলজায়ানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ গুরুত্বারোপ করেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বাহরাইনের গঠনমূলক নেতৃত্ব এবং আঞ্চলিক সমন্বয় ও রাষ্ট্রগুলোর মধ্যে…

Read More

তত্ত্বাবধায়ক বাতিলের রায় দিয়েই রাজনৈতিক সংকটের শুরু : আপিল বিভাগকে বিএনপি

ডেস্ক নিউজঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েই দেশে রাজনৈতিক সংকটের সূত্রপাত হয় বলে আপিল বিভাগকে জানিয়েছেন বিএনপির পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রবিবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৬ষ্ঠ দিনের শুনানিতে তিনি এ কথা জানান। সকাল ৯টা ২০ মিনিটের দিকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি…

Read More

সুদানের এল-ফাশের থেকে ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ এর দখল করা এল-ফাশের শহর থেকে ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছে। প্রায় ১৮-মাস ধরে অবরোধ, অনাহার ও বোমাবর্ষণের পর আরএসএফ যোদ্ধারা শহরটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ব্যাপক গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে। ইউএনএইচসিআর এর ইউজিন বায়ুন বিবিসিকে বলেছেন, সহিংসতা থেকে বাঁচতে গত…

Read More

দুদকের হাতে গ্রেপ্তারের পর বরখাস্ত বেনাপোল কাস্টমস কর্মকর্তা শামীমা আক্তার

নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বৃহস্পতিবার এনবিআরের এক চিঠিতে তাঁর বরখাস্তের বিষয়টি জানানো হয়। এর আগে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-১ শাখা থেকে ১৪ অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অভ্যন্তরীণ…

Read More

সুন্দরবনে বিষের থাবা: ভারতীয় কীটনাশকে শেষ হচ্ছে ম্যানগ্রোভ বনের প্রাণ ও প্রকৃতি

খুলনা প্রতিবেদকঃ বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন এখন এক ভয়াবহ বিপদের মুখে। ম্যানগ্রোভ এই বনজুড়ে দিন দিন বেড়েই চলেছে বিষ দিয়ে মাছ শিকারের প্রবণতা। ভারত থেকে চোরাপথে আসা নিষিদ্ধ কীটনাশক ব্যবহার করে জেলেরা মাছ ধরছে নির্বিচারে। এতে শুধু মাছই নয়, ডলফিন, কাঁকড়া, পাখি, বন্যপ্রাণী—সবকিছুই ধ্বংসের মুখে পড়েছে। এমনকি বনের গাছপালা, বিশেষ করে সুন্দরীগাছও মারাত্মক ক্ষতির শিকার…

Read More

অনুদানের নামে অনিয়ম: হৃদরোগ ইনস্টিটিউটে আট মেশিন নিয়ে বিপাকে

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অনিয়ম যেন থামছেই না। এবার নতুন ঝামেলার নাম “অনুদানের আট মেশিন”। নিয়মকানুন মানা ছাড়াই এসব যন্ত্র গ্রহণ করা হয়েছিল, আর এখন সেগুলোই হাসপাতাল কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত আগস্টে ইনস্টিটিউটের প্যাথলজি বিভাগের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান ডা. আব্দুল্লাহ আল মুয়ীদ খান ‘এবিসি করপোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে…

Read More