Repoter

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজঃ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই পদক প্রদান করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত…

Read More

পিলখানা ট্র্যাজেডি ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়: সেনাপ্রধান

ডেস্ক নিউজঃ পিলখানা ট্র্যাজেডিকে বাংলাদেশের ইতিহাসের এক নজিরবিহীন ও কলঙ্কজনক ঘটনা হিসেবে অভিহিত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদস্যদের বর্বরোচিত হত্যাকাণ্ডে প্রাণ হারানো নির্দোষ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পিলখানা হত্যাকাণ্ডের ‘শহীদ দিবস’ উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস…

Read More

আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই পদক প্রদান করবেন। জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় যারা গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের এই রাষ্ট্রীয় স্বীকৃতির…

Read More

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বইমেলায় অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিট সংখ্যা ১…

Read More

টি-টোয়েন্টি বিশ্বকাপে বার্গার খেয়ে অসুস্থ কিউই অধিনায়ক

ক্রীড়া ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছেন। ভারতের চেন্নাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে তিনি অনলাইনে অর্ডার করা বার্গার খেয়ে পেট খারাপ হয়ে পড়েন। কিউই অধিনায়ক সুস্থ হওয়ার আগ পর্যন্ত ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন তার সতীর্থ ড্যারিল মিচেল। স্যান্টনার নিজে জানিয়েছেন, ‘আমি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম,…

Read More

প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের আমন্ত্রণ জানালো জামায়াতে ইসলামী

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আগামী ২৮ ফেব্রুয়ারি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।   বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের এই দাওয়াত গ্রহণ করেছেন।…

Read More

থাইল্যান্ডে রহস্যময় রোগে ৭২ বাঘের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাইগার কিংডম চিয়াং মাই-এ রহস্যময় রোগে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। পার্কটির দুটি আলাদা স্থাপনায় এ ঘটনা ঘটে। চলতি বছরের ৮ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে এসব বাঘের মৃত্যু হয়। মৃত বাঘের সংখ্যা পার্কে থাকা মোট বাঘের প্রায় ৩০ শতাংশ। উত্তর থাইল্যান্ডের এই পার্কে দর্শনার্থীরা বাঘকে ছুঁতে ও কাছে থেকে দেখতে…

Read More

ট্রাম্পের ১০% বৈশ্বিক শুল্ক কার্যকর, সুপ্রিম কোর্টের রায়ের পরও কঠোর অবস্থান

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ঘোষিত ১০ শতাংশ হারে বৈশ্বিক আমদানি শুল্ক কার্যকর করেছেন। এর আগে গত শুক্রবার সুপ্রিম কোর্ট তার আরোপিত পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করে রায় দেন। রায় প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প এক নির্বাহী আদেশে ২৪ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন। পরে তিনি শুল্কহার ১৫ শতাংশে…

Read More

চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনায় মারা গেছেন ফ্ল্যাট মালিক সাখাওয়াত

ডেস্ক নিউজঃ চট্টগ্রামের গ্যাস দুর্ঘটনায় ওই ফ্ল্যাটের মালিক সাখাওয়াত হোসেন (৪৭) মারা গেছেন। এ নিয়ে গ্যাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে। বুধবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, সাখাওয়াত হোসেনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার…

Read More

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক নিউজঃ ঢাকার বনানী সামরিক কবরস্থান-এ পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন…

Read More