ঢাকা দক্ষিণে প্রশাসক আব্দুস সালাম, আর উত্তরে হলেন মিল্টন
ডেস্ক নিউজঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালামকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান মিল্টন। রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনেও প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।…
