দুদকের মামলায় অভিযুক্ত মাহী বি চৌধুরী, অভিযোগ ২০ কোটি টাকার অবৈধ সম্পদ
এসএম বদরুল আলমঃ জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১–এ সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের…
