যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় নিহতদের জানাজায় হাজারো মানুষের ঢল
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের মসজিদে বন্দুক হামলায় নিহত তিন ব্যক্তির আবেগঘন জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের একটি পার্কে দুই হাজারের বেশি মানুষ জানাজায় উপস্থিত হন। বার্তাসংস্থা আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি ইউনিফর্ম পরিহিত পুলিশ কর্মকর্তারাও অংশ নেন। নিহতদের মরদেহ সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় একটি সাদা…
