আলোচিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা শুরু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে রায় ঘোষণা শুরু হয়। রায়কে ঘিরে ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহানের…
