২০ কোটি টাকার মিশন: গণপূর্তের প্রধান প্রকৌশলী পদে উঠতে মোসলেহ উদ্দিনের দুর্নীতির দৌরাত্ম্য
এসএম বদরুল আলমঃ দেশের অন্যতম প্রধান প্রকৌশল প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ পদ—প্রধান প্রকৌশলীর চেয়ার দখলে নিতে ২০ কোটি টাকার এক গোপন চুক্তির অভিযোগ উঠেছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে। মিরপুর, আজিমপুর ও মতিঝিলের সরকারি ফ্ল্যাট প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন আলোচিত এই কর্মকর্তা এবার একটি দুর্নীতিবাজ সিন্ডিকেটের সহায়তায় পদোন্নতির মিশনে নেমেছেন বলে…
