দিনাজপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রী ঝুলন্ত অবস্থায় মৃত উদ্ধার

দিনাজপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রী ঝুলন্ত অবস্থায় মৃত উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর চিলপাড়া গ্রামে তিথি রায় (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার নিজ বাড়ির রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তিথি রায় ওই গ্রামের মৃত রঘুনাথ রায়ের মেয়ে এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদে অধ্যয়নরত ছাত্রী ছিলেন।

তিথির মা রঞ্জনা রায় জানান, তার মেয়ে কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। সকালে রান্নার প্রস্তুতি নিতে গিয়ে রান্নাঘরে প্রবেশ করে দেখেন মেয়েকে চেয়ারের উপর দাঁড়িয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি দ্রুত মেয়েকে নামিয়ে প্রতিবেশীদের থবর দেন এবং পুলিশে সংবাদ দেন।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *