বৈশাখীর গোল্ডেন সংয়ে চম্পা বনিক

বিনোদন ডেস্কঃ বৈশাখী টিভির মিউজিক্যাল শো গোল্ডেন সংয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) গান গাইবেন কণ্ঠশিল্পী চম্পা বনিক। 

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন লিটু সোলায়মান এবং উপস্থাপনায় থাকবেন তাবাসসুম প্রিয়াংকা। প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন মামুন আব্দুল্লাহ। 

আধুনিক গানের শিল্পী হলেও সব ধরনের গানেই অভ্যস্ত চম্পা বনিক। আজ প্রচারিত হবে তার গাওয়া হারানো দিনের কয়েকটি গান। 

তিনি বলেন, গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লেগেছে, দর্শকদেরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস। অনুষ্ঠানটি রাত ৮টায় প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *