বিসিএস’র প্রশ্নে আলোচিত ‘আয়নাঘর’, শহীদ আবু সাঈদ

বিসিএস’র প্রশ্নে আলোচিত ‘আয়নাঘর’

বিশেষ প্রতিবেদকঃ ৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকার কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়েছে।

এবারের বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় আলোচিত ‘আয়নাঘর’ নিয়ে প্রশ্ন এসেছে। এ ছাড়াও জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়েও প্রশ্ন আসে।

পরীক্ষায় ‘আবশ্যিক’ অংশে প্রশ্ন দেখা যায় সেট ২ এর ৭৪ নম্বরে ‘আয়নাঘর কী?’ প্রশ্ন করা হয়। সেট ৩ এর ২৫ নম্বর প্রশ্ন এটি।

এই প্রশ্নের উত্তরের অপশনে রয়েছে, ক. ‘স্বচ্ছ কামরা’, খ. ‘পরিবেশবান্ধব কৃষিকাজ’, গ.  ‘গোপন কারাগার’ এবং শেষের অপশনে আছে ‘একটি হলিউড মুভি’।

শহীদ আবু সাঈদকে নিয়েও প্রশ্ন এসেছে এবারের বিসিএসে। তা হলো- বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? (ক) ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) রংপুর বিশ্ববিদ্যালয় (গ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এটি সেট ৩ এর ৬৭ নম্বর প্রশ্ন।

অন্য এক প্রশ্নে উঠে এসেছে ঐকমত্য কমিশনের প্রস্তাবনা। সেট ৩ এর ৩৯ নম্বর প্রশ্ন এটি। এতে বলা হয়েছে, চব্বিশের গণ-অভুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কী?। উত্তরের অপশনে  (ক) দ্বি-স্তর বিশিষ্ট সংসদ (খ) সংসদের আসন বৃদ্ধি (গ) সংরক্ষিত নারী আসন বাতিল (ঘ) পিআর (PR) চালু করা।

আজকের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ঢাকা কেন্দ্রের ১৮৪টি কেন্দ্রে। তিন লাখেরও বেশি প্রার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *