ফাইনালে কেমন হতে পারে পাকিস্তানের একাদশ

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপে দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এর আগে গ্রুপ পর্ব ও সুপার ফোরে দুইবার ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। এবার ম্যাচটা একেবারেই ভিন্ন, কারণ এটি শিরোপা নির্ধারণী লড়াই।

ফাইনাল ঘিরে জল্পনা চলছে পাকিস্তানের একাদশে পরিবর্তন আসবে কি না, তা নিয়ে। স্থানীয় গণমাধ্যম বলছে, মিডিয়াম ফাস্ট বোলার হাসান নওয়াজ জায়গা পেতে পারেন দলে। যদিও সুপার ফোরের তিন ম্যাচের কোনোটিতেই তাকে খেলানো হয়নি।

তবে দুবাইয়ের স্পিন সহায়ক উইকেট আর ভারতীয় ব্যাটিং অর্ডারের স্পিন দুর্বলতার কথা বিবেচনা করলে বিশেষজ্ঞরা মনে করছেন, একাদশ অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *