দেশে কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২,৬১৩ টাকা

স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২,৬১৩ টাকা

বাণিজ্য ডেস্কঃ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৯৬ হাজার টাকা। শনিবার (১ নভেম্বর) থেকে সারাদেশে এ দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ নতুন মূল্য ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্বর্ণের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন দামের তালিকা

  • ২২ ক্যারেট স্বর্ণ (ভরি) : ২,০০,৯৬০ টাকা

  • ২১ ক্যারেট স্বর্ণ (ভরি) : ১,৯০,৯৯৮ টাকা

  • ১৮ ক্যারেট স্বর্ণ (ভরি) : ১,৬৩,৭১৬ টাকা

  • সনাতন পদ্ধতির স্বর্ণ (ভরি) : ১,৩৬,০১৪ টাকা

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রুপার দাম (ভরি হিসেবে)

  • ২২ ক্যারেট রুপা : ৪,২৪৬ টাকা

  • ২১ ক্যারেট রুপা : ৪,০৪৭ টাকা

  • ১৮ ক্যারেট রুপা : ৩,৪৭৬ টাকা

  • সনাতন রুপা : ২,৬০১ টাকা

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা ও স্থানীয় বাজারে সরবরাহ পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী দাম সমন্বয় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *