তীব্র তাপদাহে বেলজিয়ামে ৩ হাজার মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের জুন থেকে এখন পর্যন্ত তীব্র তাপদাহে উত্তর ইউরোপের দেশ বেলজিয়ামে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান ‘সিয়েনসানো’-র প্রকাশিত সংশোধিত তথ্য অনুযায়ী চলতি বছরের গ্রীষ্মকালকে ইতিহাসের উষ্ণতম সময় হিসেবে রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফরাসিভাষী সরকারি সম্প্রচারমাধ্যম আরটিবিএফ-এর প্রতিবেদন ও সিয়েনসানোর তথ্য অনুযায়ী, গ্রীষ্মের দ্বিতীয় ও তৃতীয় তাপপ্রবাহের কারণে মোট ৯০০ জনের মৃত্যু হয়েছে। ফলে এই মৌসুমে তাপপ্রবাহজনিত অতিরিক্ত মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৩৫-এ।

অন্যদিকে ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত স্থায়ী দ্বিতীয় তাপপ্রবাহের সময় ৫৩৫ জনের অতিরিক্ত মৃত্যু ঘটে, যা স্বাভাবিকের চেয়ে ১৪.৮ শতাংশ বেশি মৃত্যুহার নির্দেশ করে। অতিরিক্ত মৃত্যুর সংখ্যায় শীর্ষে ছিল ফ্ল্যান্ডার্স (৩১০ জন); এরপর রয়েছে ওয়ালোনিয়া (১৯৮ জন) ও ব্রাসেলস (৪২ জন)।

অন্যদিকে ২৮ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত স্থায়ী তৃতীয় তাপপ্রবাহের সময় সিয়েনসানো ৩৬৫ জনের অতিরিক্ত মৃত্যু রেকর্ড করে এবং এই অতিরিক্ত মৃত্যুহারকে ‘সামান্য’ হিসেবে উল্লেখ করে। সিয়েনসানোর তথ্যমতে, গ্রীষ্মের সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল ২৭ জুন। ওই দিন ৬৪১ জনের মৃত্যু রেকর্ড করা হয়, যা স্বাভাবিকের তুলনায় ১৪৬.৫ শতাংশ বেশি মৃত্যুহার নির্দেশ করে। প্রতিষ্ঠানটি জোর দিয়ে বলেছে, তীব্র তাপমাত্রার প্রভাব কেবল বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ৬৫ বছরের কম বয়সী মানুষদের মধ্যেও উল্লেখযোগ্য হারে অতিরিক্ত মৃত্যু পরিলক্ষিত হয়েছে।”

একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাপপ্রবাহের সময় উচ্চ মৃত্যুহারের পেছনে বেশ কিছু কারণকে দায়ী করেছে। এর মাধ্যমে তীব্র তাপমাত্রার স্থায়িত্বকাল, তাপমাত্রা বৃদ্ধি এবং ওজোন দূষণের মাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবে দেখানো হয়েছে। এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, ২৮ জুলাই থেকে ১৬ আগস্টের মধ্যে বেলজিয়াম মৌসুমের তৃতীয় তাপপ্রবাহের কবলে পড়েছিল এবং একই সময়ে দেশটিতে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল শুরু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *