কারিনার সাথে দাম্পত্যে সুখী সাইফ, তবু অমৃতার স্মৃতিতে বারবার ফিরে যান

সাইফ কারিনা দাম্পত্য সুখী অমৃতার স্মৃতি

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সাইফ আলি খান জানিয়েছেন, স্ত্রী কারিনা কাপুর–এর সঙ্গে সুখী সংসার করলেও প্রাক্তন স্ত্রী অমৃতা সিং–কে এখনো ভুলতে পারেননি তিনি। সম্প্রতি অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্না–র সঞ্চালনায় এক অনুষ্ঠানে এসে এমন খোলামেলা মন্তব্য করেন সাইফ।

সাইফ বলেন, অমৃতা তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চলচ্চিত্রজগতে নিজের পথ চিনে নিতে অনেকটাই সাহায্য করেছিলেন অমৃতা সিং। নায়কের ভাষায়, “এই ইন্ডাস্ট্রিতে আমার চলার পথটা কেমন হতে পারে, সেটা বুঝতে সাহায্য করে অমৃতা। তার অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে কিছু পরামর্শ আমার কাজে লাগেনি।”

আলোচনার একপর্যায়ে কাজল মজা করে বলেন, “তোমাকে তো ভালোই মানুষ করেছে!” জবাবে সাইফ হেসে বলেন, “ঠিক তাই, সন্তানদের ভালো মানুষ করেছে। সেই কারণেই আজও ওকে মনে পড়ে।”

বর্তমানে অমৃতার সঙ্গে সম্পর্কের অবস্থা নিয়ে সাইফ জানান, এখন তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, যদিও যোগাযোগ খুব বেশি হয় না। তার ভাষায়, “সুসম্পর্ক আছে, তবে কথা হয় শুধু বিশেষ সময়ে—যেমন আমি অসুস্থ হলে।”

১৯৯১ সালে নিজের চেয়ে ১২ বছরের বড় অমৃতা সিং–কে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। তাদের সংসারে দুই সন্তান—সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। কয়েক বছরের মধ্যেই সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় এবং শেষ পর্যন্ত ঘটে বিচ্ছেদ। পরে ২০১২ সালে সাইফ বিয়ে করেন কারিনা কাপুর–কে, যাঁর সঙ্গে বর্তমানে তাঁর সুখের দাম্পত্য জীবন চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *