গ্রিন ইউনিভার্সিটিতে জমজমাট ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’

ইরিন তৃষ্ণা আক্তার মুনঃ গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টা থেকে আয়োজন করা হয় ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’। মোবাইল অপারেটর প্রতিষ্ঠান এয়ারটেলের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে তরুণদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

এয়ারটেল আড্ডা কনসার্ট

কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ তাদের জনপ্রিয় গান পরিবেশ করে দর্শকদের মাতিয়ে তোলে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ড দল ও অন্যান্য শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
 কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ তাদের জনপ্রিয় গান পরিবেশ করে দর্শকদের মাতিয়ে তোলে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ড দল ও অন্যান্য শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, রবি আজিয়াটা লিমিটেডের সিনিয়র অ্যাসোসিয়েট (ইভেন্ট ডিজিটাল) মুস্তানসির কিবরিয়া এবং কিশোয়ার জাহান ফেরদোস।

আয়োজকরা জানান, শরৎকে ঘিরে আয়োজন করা হয় এই কনসার্টের। এটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং সুর, হাসি আর উচ্ছ্বাসে ভরা এক স্মরণীয় সন্ধ্যা।

গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী সৈয়দা আফিফা বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করে। আমরা এমন উদ্যোগকে স্বাগত জানাই।”
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *