স্পেনের ঘাঁটি দিয়ে ইসরায়েলে মার্কিন অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা
বিশেষ প্রতিবেদকঃ স্পেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত রোটা ও মোরোন সামরিক ঘাঁটি ব্যবহার করে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠানোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। স্প্যানিশ দৈনিক এল পাইস জানায়, স্পেনের ঘাঁটিগুলো দেশের সার্বভৌমত্বের অংশ ও এ ঘাঁটিগুলোতে যেকোনও কার্যক্রম কেবল দেশীয় কর্তৃপক্ষের অনুমোদনেই সম্ভব। আটলান্টিক উপকূলের কাদিজ শহরের কাছে রোটা নৌঘাঁটি…
