সহিংসতার পর কারফিউতে লাদাখ থমথমে, ষষ্ঠ দিনেও অচলাবস্থা
বিশেষ প্রতিবেদকঃ ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অশান্তি রুখতে জারি করা কারফিউ সোমবার ষষ্ঠ দিনে পড়েছে। গোটা এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি, যদিও এই কয়দিনে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। এর মধ্যেই গত সপ্তাহে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে নিহত চারজনের মধ্যে বাকি দু’জনের শেষকৃত্য আজ সম্পন্ন হওয়ার কথা। এই আবহে লাদাখের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি…
