রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার সহায়তা জাপানের
বিশেষ প্রতিবেদকঃ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) জীবন রক্ষাকারী সহায়তার আওতায় রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীকে ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের নতুন তহবিল প্রদান করেছে জাপান। সোমবার ঢাকার জাপান দূতাবাসের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। রোহিঙ্গাদের জন্য সহায়তার বিষয়ে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করতে এবং আশ্রয়দাতা…
