জুবিন গর্গের ম্যানেজার ও অনুষ্ঠানের আয়োজক গ্রেফতার
বিনোদন ডেস্কঃ ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে প্রয়াত গায়ক জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের দুজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর দুজনকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শ্যামকানু মহন্ত সিঙ্গাপুরে গা ঢাকা দিয়েছিলেন। তারপর সিঙ্গাপুর থেকে দিল্লি আসার…
