সার কারখানায় গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব
বিশেষ প্রতিবেদকঃ দেশের সার কারখানায় গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিয়াম মিলনায়তনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি দাম বাড়ানোর অভিন্ন প্রস্তাব তুলে ধরে।…
