ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করলো কলম্বিয়া
বিশেষ প্রতিবেদকঃ গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলের বাধা এবং দুই কলম্বিয়ান কর্মীকে আটকের অভিযোগে কলম্বিয়ায় কর্মরত অবশিষ্ট ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) এ নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। পেত্রো বলেন, ফিলিস্তিনে মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত দুই কলম্বিয়ান নারীকে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েলি বাহিনী। প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা…
