টি-টোয়েন্টিতে ব্যাটিং র্যাংকিংয়ে ইতিহাস গড়লেন অভিষেক
খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টিতে ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা। অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়ে তিনি ভেঙেছেন প্রায় পাঁচ বছর ধরে টিকে থাকা রেকর্ড। এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত হাফ-সেঞ্চুরির পর তার রেটিং দাঁড়ায় ৯৩১ পয়েন্ট, যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে, সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ডটি দখলে ছিল ইংল্যান্ডের ডেভিড মালানের (৯১৯ পয়েন্ট)। মাত্র এক…
