বৈরি আবহাওয়া এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় বিসিসিআই

ক্রীড়া ডেস্ক : অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে ম্যাচ আয়োজনের জটিলতা কমাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগেভাগে শুরু করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থার সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, ২০২৭ মৌসুম থেকে টুর্নামেন্টের সময়সূচিতে বড় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। বর্তমানে সাধারণত মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরু হয়ে মে মাসের শেষ দিকে শেষ হয়।…

Read More

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

ক্রীড়া ডেস্ক : ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন চিকিৎসকরা। ডান পায়ের কাফে গ্রেড-২ চোটে পড়া এই ফুটবলার ধীরে ধীরে সেরে উঠলেও ম্যাচে ফেরার জন্য এখনও প্রয়োজন সময়। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার আগেই জানিয়েছিলেন, এমন চোট থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে।…

Read More

জয় পেয়েও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপে ইংল্যান্ডের কোচ হিসেবে অভিষেকটা জয় দিয়েই রাঙিয়েছেন টমাস টুখেল। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের পরও পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় নিজের খেলোয়াড়দের দেখতে না পেরে বিরক্তি প্রকাশ করেছেন ইংল্যান্ড কোচ। বুধবার টেক্সাসের আরলিংটনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত ‘গড সেভ দ্য…

Read More

নেইমার ‌‘নিরাশা’

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের মঞ্চে সেলেসাও শিবিরে নেইমারের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই অনুশীলনে তার পারফরম্যান্স নতুন করে  ধোঁয়াশা তৈরি করেছে। কাফ ইনজুরি কাটিয়ে সম্প্রতি ব্রাজিলের মূল অনুশীলন সেশনে আকস্মিকভাবে যোগ দেন সান্তোসের এই তারকা ফরোয়ার্ড। মাঠে তার ফেরা সংবাদমাধ্যমের বাড়তি নজর কাড়লেও অনুশীলনে তার নড়াচড়া এবং শারীরিক ভাষা মোটেও…

Read More

ইরাকের গোল নায়ক আয়মেনের অবিশ্বাস্য ইতিহাস

ক্রীড়া ডেস্ক : ৪০ বছর পর বিশ্বকাপে ফিরে স্বপ্নের শুরুটা ভালো হয়নি ইরাকের। নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের কাছে ১-৪ গোলে হেরেছে তারা। ম্যাচে জোড়া গোল করে আলোচনায় এসেছেন নরওয়ের তারকা আর্লিং হাল্যান্ড। তবে পরাজয়ের মধ্যেও একমাত্র গোল করে নজর কেড়েছেন ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেন। তবে শুধু মাঠের পারফরম্যান্স নয়, জীবনের কঠিন বাস্তবতার কারণেও আলোচনায় এই…

Read More

অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক : যে লড়াইয়ের পূর্বাভাস ছিল একতরফা, মাঠেও তার ব্যতিক্রম হয়নি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি বাংলাদেশ নারী দল। বুধবার (১৭ জুন) হেডিংলিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১ উইকেট হারিয়ে ৯.৩ ওভারেই…

Read More

মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা

ক্রীড়া ডেস্কঃ একেই বলে মাস্টারক্লাস, একেই বলে দুর্দান্ত-দারুণ। এমন সুন্দর শুরু করা যায়, সেটা কোনো দিন ভেবেছিলেন কি লিওনার্দো দ্য ভিঞ্চিও। তিনি ভেবেছেন কিনা জানি না তবে তার নামের সাথে যার নামের শুরুটার মিল আছে কিছুটা, সেই লিওনেল মেসি দেখালেন পায়ের জাদুতে কি সুন্দর হয়ে উঠতে পারে ফুটবলের মোনালিসা। মেসি নিজে হ্যাট্রিক করে দলকে জেতালেন…

Read More

রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপে প্রায় দুই দশকের অপেক্ষার অবসান হলো। অসংখ্য রেকর্ড, বিশ্বকাপ শিরোপা, গোল আর জাদুকরী পারফরম্যান্সের পর অবশেষে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার তিন গোলই এসেছে অধিনায়ক মেসির পা থেকে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এর ফলও পেয়ে যায় দ্রুত। প্রথমার্ধের ১৭…

Read More

টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মারামারি

ক্রীড়া ডেস্ক : উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে নিউইয়র্কের ম্যানহাটন এলাকা। কাল সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবেন লিওনেল মেসিরা। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে টাইমস স্কয়ারে দুই দেশের সমর্থকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ‘জে’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার আগে টাইমস স্কয়ারে একটি…

Read More

আলজেরিয়া ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ধরে রাখার মিশনে আগামীকাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনার শেষ নেই। সবচেয়ে স্বস্তির খবর হলো, আলজেরিয়া ম্যাচের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন আর্জেন্টাইন প্রাণভোমরা লিওনেল মেসি। এতে করে আলজেরিয়া ম্যাচের শুরু থেকেই খেলবেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।…

Read More