যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে দুই প্লেনের সংঘর্ষ

বিশেষ প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে ডেল্টা এয়ারলাইন্সের দু’টি প্লেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। বুধবার (১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে ডেল্টা এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে, নর্থ ক্যারোলাইনা…

Read More

ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে ৩৬ জনের প্রাণহানি

বিশেষ প্রতিবেদকঃ ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে কমপক্ষে ৩৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪০ মাইল) পূর্বে আরের্তি শহরে বুধবার সকাল ৭টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। তখন একদল ধর্মপ্রাণ মানুষ বার্ষিক…

Read More

হামাসকে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

বিশেষ প্রতিবেদকঃ গাজা শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস তার প্রস্তাবিত গাজা শান্তিচুক্তি গ্রহণ না করলে তাদেরকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হচ্ছে কয়েক দিনের মধ্যেই।  ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে মার্কিন জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান, আমাদের কেবল একটি স্বাক্ষর দরকার, আর…

Read More

ব্রেইন ড্রেইনের কবলে যুক্তরাষ্ট্র : চাকরি ছাড়ছেন দেড় লক্ষাধিক সরকারি কর্মী

বিশেষ প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রে সরকারি খাতে দেখা দিয়েছে নজিরবিহীন পরিবর্তন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব যখন বিশ্বব্যাপী চাকরির বাজারে উদ্বেগ বাড়াচ্ছে, তখন ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটির হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী স্বেচ্ছায় চাকরি ছেড়ে যাচ্ছেন, যার ফলে ব্রেইন ড্রেইনের কবলে পড়া যুক্তরাষ্ট্রে সৃষ্টি হয়েছে প্রশাসনিক দক্ষতার সংকট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডিলেইড রেজিগনেশন প্রোগ্রাম’ (ডিআরপি) অনুসরণ করে…

Read More

ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল

বিশেষ প্রতিবেদকঃ ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইহুদিবাদী ইসরায়েল। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারকের সিদ্ধান্তে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে দেশটির রাজনীতি, ন্যায়বিচার এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিল অনুযায়ী, যদি কোনও ফিলিস্তিনি ইসরায়েলি নাগরিককে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং জাতীয়তাবাদী উদ্দেশ্য প্রণোদিত হয়ে…

Read More

বিশ্বকাপ বাছাইপর্বে সার্বিয়ার জরিমানা

বিশেষ প্রতিবেদকঃ ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে সার্বিয়ান এফএ’কে ৮৫ হাজার ইউরো জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। একইসাথে নিরাপত্তা আইন ভঙ্গের কারণে সার্বিয়ার পরবর্তী ম্যাচে স্টেডিয়ামের কিছু অংশে দর্শক প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ‘বেলগ্রেডে  এ মাসের শুরুতে লেসারের ব্যবহার, অশোভন অঙ্গভঙ্গি ও ভাষা ব্যবহার, জাতীয়…

Read More

দেশীয় প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

বিশেষ প্রতিবেদকঃ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭৫০ কিলোমিটার এবং এটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও নেভিগেশন প্রযুক্তি দিয়ে সজ্জিত। এটি শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত…

Read More

ইন্দোনেশিয়ায় স্কুলের ভবন ধসে নিহত ৩, নিখোঁজ ৩৮

বিশেষ প্রতিবেদকঃ ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৩৮ জন শিক্ষার্থী।  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ১০২ জনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান…

Read More

স্পেনের ঘাঁটি দিয়ে ইসরায়েলে মার্কিন অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিবেদকঃ স্পেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত রোটা ও মোরোন সামরিক ঘাঁটি ব্যবহার করে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠানোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।  স্প্যানিশ দৈনিক এল পাইস জানায়, স্পেনের ঘাঁটিগুলো দেশের সার্বভৌমত্বের অংশ ও এ ঘাঁটিগুলোতে যেকোনও কার্যক্রম কেবল দেশীয় কর্তৃপক্ষের অনুমোদনেই সম্ভব। আটলান্টিক উপকূলের কাদিজ শহরের কাছে রোটা নৌঘাঁটি…

Read More

আজাদ কাশ্মীরে তীব্র বিক্ষোভ: নিহত ২, আহত ২২

বিশেষ প্রতিবেদকঃ মৌলিক অধিকারের দাবিতে পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে সোমবার রক্ত ঝরলো পাক-অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে। স্থানীয় সূত্র অনুযায়ী, এই সহিংস সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামাবাদ আজাদ কাশ্মীরে হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। এনডিটিভি সূত্রে খবর, বিক্ষোভকারীদের অভিযোগ পাক সেনা ও আইএসআই সমর্থিত মুসলিম…

Read More